Post Page Advertisement [Top]

সিস্টার নিবেদিতা (Sister Nivedita)

 

 সিস্টার নিবেদিতা (Sister Nivedita)



সিস্টার নিবেদিতা জন্মগ্রহণ করেন ১৮৬৭ সালের ২৮ অক্টোবর আয়ারল্যান্ডে। তাঁর পিতা ছিলেন স্যামুয়েল নোবেল ও মাতা মেরি ইসাবেলা নোবেল। তাঁর আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। স্বামী বিবেকানন্দের আহ্বানে তিনি ভারতে আসেন এবং নারীদের শিক্ষা ও জাতীয় জাগরণে কাজ করেন। কলকাতায় তিনি মেয়েদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ভারতের স্বাধীনতা ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল। ১৯১১ সালের ১৩ অক্টোবর দার্জিলিংয়ে তাঁর মৃত্যু হয়।
উপসংহার: নিবেদিতা ছিলেন প্রকৃত অর্থে ভারতমাতার কন্যা, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ভারতের জন্য।


1 comment:

Bottom Ad [Post Page]